যাগ্যসেনী
তীর্থ চৌধুরী
পশ্চিমের আকাশ সেদিন রক্তিম
পুবের
হাওয়া তখন বিজয়হাস্যে মত্ত,
দূরে অন্তর মহলে সবার অগোচরে
ও সদ্য নিজের চুলে মাখিয়েছে গরম রক্ত।
আজকের আকাশ ধুলোময়, বাতাস অনেক দূষিত
আজ প্রকাশ্যে চীৎকার করছে ও
ডাকছে জোরে ভিমেদের,
আজ বইছে রক্ত, জ্বলছে আগুণ নগ্ন দেহে
দেখছ তুমি, দেখছি আমি,
মূক হয়ে লিখছি আবার মহাভারত।

No comments:
Post a Comment