Monday, August 19, 2019

আজ মূকূল ধরেছে গাছে




আজ মূকূল ধরেছে গাছে
তীর্থ চৌধুরী



আজ মূকূল ধরেছে গাছে
শাখায় শাখায় ছোট্ট শিশুরা
হাসছে বাড়িয়ে হাত
পেরিয়ে বাঁধা সব প্রতিকূল
আজ মূকূল ধরেছে গাছে।

সেদিন তপ্ত দহনে জ্বলেছিল যারা
পারেনি নেভাতে কেউ
আত্মহোমের বনহিজালায়,
জহর করেছিল বন
আজ মূকূল ধরেছে গাছে।

আজ আকাশের সিথেঁ আরও রক্তিম
গাইছে ধ্রূপদ ললিতে
সূর্য্যের সাত ঘোড়ার পিঠে
সত্যের কড়া চাবুক মাড়িয়ে
আজ মূকূল ধরেছে গাছে।



যাগ্যসেনী





যাগ্যসেনী
তীর্থ চৌধুরী



পশ্চিমের আকাশ সেদিন রক্তিম
পুবের হাওয়া তখন বিজয়হাস্যে মত্ত,
দূরে অন্তর মহলে সবার অগোচরে
সদ্য নিজের চুলে মাখিয়েছে গরম রক্ত

আজকের আকাশ ধুলোময়, বাতাস অনেক দূষিত
আজ প্রকাশ্যে চীৎকার করছে
ডাকছে জোরে ভিমেদের,
আজ বইছে রক্ত, জ্বলছে আগুণ নগ্ন দেহে
দেখছ তুমি, দেখছি আমি,
মূক হয়ে লিখছি আবার মহাভারত

Followers