Monday, August 19, 2019

আজ মূকূল ধরেছে গাছে




আজ মূকূল ধরেছে গাছে
তীর্থ চৌধুরী



আজ মূকূল ধরেছে গাছে
শাখায় শাখায় ছোট্ট শিশুরা
হাসছে বাড়িয়ে হাত
পেরিয়ে বাঁধা সব প্রতিকূল
আজ মূকূল ধরেছে গাছে।

সেদিন তপ্ত দহনে জ্বলেছিল যারা
পারেনি নেভাতে কেউ
আত্মহোমের বনহিজালায়,
জহর করেছিল বন
আজ মূকূল ধরেছে গাছে।

আজ আকাশের সিথেঁ আরও রক্তিম
গাইছে ধ্রূপদ ললিতে
সূর্য্যের সাত ঘোড়ার পিঠে
সত্যের কড়া চাবুক মাড়িয়ে
আজ মূকূল ধরেছে গাছে।



No comments:

Post a Comment

Followers