Saturday, August 10, 2013

Ora Chole Gelo



ওরা চলে গেল


ওরা চলে গেল।
দিয়ে গেল শুধু অণু পরমাণুর হিসেব,
বলে গেল অনেক যন্ত্রের কার্জকারী নিয়ম,
ওরা চলে গেল।
দিয়ে গেল অনেক কঠিন অঙ্কের সমাধান,
বলে গেল জীবন-কোষের পরিচয় লিপি,
ওরা চলে গেল।
দিয়ে গেল দূর গ্রহ-উপগ্রহের সন্ধান,
বলে গেল সহস্র ঔষধের উপাদান,
ওরা চলে গেল।

তবে কি হল?

ওরা কি জেনে গেল মহা পৃথিবীর মহা মন্ত্র?
ওরা কি জেনে গেল আধুনিক যুগের পুরাতন পূজার কথা?
যেখানে রক্তপাত জাগায় ভীত ত্রস্ত সমাজ,
যেখানে বেঁচে থাকার শ্রেষ্ঠ উপাদান হিংস্রতা?
যেখানে ওদের বানানো ফর্মুলা তে হয়েছে মৃত্যুর অভিষেক,
যেখানে কালো ধোঁয়া হয়েছে নিঃশ্বাসের নতুন সাধন।
ওরা কি জেনে গেল?

তবে কি হল?

ওদের কি শেষ হয়?
ওরা তো মনীষী নয়, তারকা ও নয়, ওরা তো মানুষ।
ওরা আবার আসবে, আবার জন্ম নেবে এই ধরনীতলে,
ওরা আবার দেখাবে মাতৃবক্ষে সদ্যোজাতের স্নিগ্ধ হাসি,
ওরা আবার শোনাবে ডালিম গাছে কুহুময় কোকিলের গান,
ওরা আবার জাগাবে নতুন আশা, শেখাবে নতুন করে ভালোবাসা।

Followers