আজ
মূকূল ধরেছে গাছে
তীর্থ চৌধুরী
আজ
মূকূল ধরেছে গাছে
শাখায়
শাখায় ছোট্ট শিশুরা
হাসছে
বাড়িয়ে হাত
পেরিয়ে
বাঁধা সব প্রতিকূল
আজ
মূকূল ধরেছে গাছে।
সেদিন
তপ্ত দহনে জ্বলেছিল যারা
পারেনি
নেভাতে কেউ
আত্মহোমের
বনহিজালায়,
জহর
করেছিল বন
আজ
মূকূল ধরেছে গাছে।
আজ
আকাশের সিথেঁ আরও রক্তিম
গাইছে
ধ্রূপদ ললিতে
সূর্য্যের
সাত ঘোড়ার পিঠে
সত্যের
কড়া চাবুক মাড়িয়ে
আজ
মূকূল ধরেছে গাছে।
