ইচ্ছে
ইচ্ছে করে মেঘের বুক চিরে
বৃষ্টি আনি মনের ভিতর
ভরিয়ে দেব চোখের
উঠোন।
ইচ্ছে করে অন্ধকারের গুহার
ভিতর
দৌড়ে গিয়ে চুরি করি আঁধারের
সূত্র
গড়িয়ে তুলব জীবন
রসায়ন।
ইচ্ছে করে একটা পুরনো ছবির
গায়ে
বাইব জলসাঘরের মাকড়সা মতন
লুকিয়ে যাব সময়ের মায়াজালে।
ইচ্ছে তো কতই কিছু করে, তবে
ইচ্ছেরও কি ইচ্ছে করে?
অজানা অচেনা অবয়বের বাঁধা
পেরিয়ে
অনিচ্ছার মৃত্যুলোকের সৈনিক
হয়ে
ভেঙ্গে দেবে যে ভালো
খারাপের সংজ্ঞা।
নাকি ঐ অন্ধকার মেঘের মতন
আঁধার ভরা গুহার ভয়ে
অজানা পুরনো জঞ্জালের ভয়ে
ইচ্ছে আজ পড়বে হাতে মিথ্যে
হাতকড়া!

No comments:
Post a Comment