কালান্তর
তীর্থ চৌধুরী
দূরে সরে যাচ্ছে!
মুহূর্তগুলো স্মৃতির
পুরনো আলমারিতে হারিয়ে যাচ্ছে
আঁকিবুকি কাটা শৈশবের
আঁকার খাতার মতন,
পুরনো অ্যালবামের
সাদা কালো ঝাপসা ছবির মতন ।
চলে যাচ্ছে শৈশব,
চলে যাচ্ছে কৈশোর, চলে যাচ্ছে যৌবন
পরে থাকছে ক্ষনিক
মুহূর্ত, যা মনের ভিতরে খুঁজছে আশ্রয়
যা সময়ের চাপে হারাচ্ছে
গুরুত্ব, তার ঘটছে পরাজয় ।
দূরে সরে যাচ্ছে!
মানুষ, পদার্থ, কৃত্রিম-অকৃত্রিম,
আদর, হিংসা
সত্য-মিথ্যে, আদর্শ-অনাদর্শ, বিষয়, বাসনা
কিছুই মনে নেই, কিছুই মনে থাকেনা, তাই কিচ্ছু যায় আসে না ।
কাল হয়েছে আজ, আজ
হবে কাল, রইবে শুধু ‘আমি’-রা
আমার কথা বলব কাকে,
আকাশ-চন্দ্র-সূর্য-তারা?
ওদের কাছেও ‘আমি’
নিরর্থক, অনাবশ্যক লক্ষ্মীছাড়া!
আমার আমিরও হতে হবে
ক্ষয়, পরে থাকবে টুকরো স্মৃতি
সেও অগোচরে ঝরে যাবে
কবে, হয়ে যাবে কবিতা এমনি ।

No comments:
Post a Comment