Wednesday, April 17, 2013

The wish




অভিপ্রায়

পশ্চীমের সূর্‍্যাস্তের রক্তিম আভা,

যেন জীবনের ভাগ্যলিপির শেষ অধ্যায়,

যেন চিন্তামগ্ন জীবনের অবসান




তবে কেন রোজ বয়ে চলে আশার হাওয়া ?

কেন সে ছুঁয়ে বলে, ‘এগিয়ে চলো, থেমো না’ ?

কেন তার নেই কোন শ্রমক্ষয়, কোন সংশয় ?

কেন তবে ভোরের রবি জাগায় মনে আনন্দ ?
 
কেন তবে শীতের হিম বলে, ‘এখনি আসবে বসন্ত’ ?




তবে কী সূর্‍্যোদয় জিবনের শুরু? কী তার আগমন বার্তা?

জীবনে কত ভোর, কত সন্ধ্যে পেরিয়ে যায়,

মায়ার খেলায় অবুঝ মন তবু ছুটে বলে,

প্রশ্ন করে, ‘আজ কী শুরু, না কী শেষ? কী তোর অভিপ্রায় ?’

No comments:

Post a Comment

Followers