Thursday, September 29, 2011

আমি ও স্বপ্ন


       

আমিঃ     নিবিড় ঘন আঁধার রাতে, কে এল আজ মোর আঁখিপাতে
গভীর নিদ্রা ভঙ্গ করে, কে এল আমার মন-আঙিনাতে ।
হঠাৎ এলে আমার ঘরে, সুপ্তপ্রায় শান্ত রাতে
দাও হে তোমার পরিচয়, বল হে তোমার নাম ।

স্বপ্নঃ      আমি নিদ্রা, আমি স্বপ্ন, আমি গভীর রাতের আরেক রত্ন
আমি চঞ্চল, আমি আস্থির, আমাকে করো বিপুল যত্ন ।
পলকে পলকে আমার আগমন, নিমেষে গ্রাস করে শয়ন
ভিন্ন ভিন্ন রূপের মধ্যে, করেছি জয় তোমারই মন ।
আমি কখন জলে, কখন স্থলে, কখন সবুজ ঘন জঙ্গলে
কখন সুঃখে, কখন দূঃখে, কাটিয়ে বেড়াই তোমার বুকে
আমি তোমার চিন্তা, তোমার ভয়, তাই আজকে আমায় কর জয়
নিদ্রাভেদ করে নিজের, ভেঙ্গে ফেলো আজ সব সংশয় ।

আমিঃ     তোমার কথা শুনে হে বীর, আমি ত্রস্ত, আমি আস্থির
বুঝিনি কেন আমি এতদিন, কে করে ভ্রমণ আমার তিমির ।
শৈশব হতে দেখেছি তোমাকে, ধরেছি মনে, বেঁধেছি চোখে
বুঝেছি আজ রাত্রি নিশীথে, তুমি আমার ছায়া আমারই পলকে ।
তোমায় স্মরণ করে আজ, পূর্ণ করব জীবনকাজ
নতুন করে বাঁধব জীবন, তোমার পথে ও নিদ্রারাজ ।
স্বপ্ন আমার পরম সখা, স্বপ্ন আমার জীবনদূত
তোমার স্পর্শে মুক্ত হয়ে, জীবন স্বপ্নময় হয়ে উঠুক

No comments:

Post a Comment

Followers